সর্বশেষ
নিহত ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন দলীয় সব পদ ১২ ধাপ থেকে ২ ধাপ: ২৮ জেলায় ই-বেইলবন্ড, সহজ হবে জামিনের প্রক্রিয়া টাইগার পেসারদের তোপে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী, জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি; নিহত ৪৪ সিলেটে এক বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার ইরানের পথে জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব হাতি দিবস আজ: আবাসস্থল সংকটে লোকালয়ে বাড়ছে হাতির হানা

ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী, জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি; নিহত ৪৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬ | ১১:০৮ এএম

ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী, জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি; নিহত ৪৪

জিম্বাবুয়ের কারিবা হ্রদে বৈরী আবহাওয়ার মধ্যে একটি ফেরি ডুবে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বিবিসির প্রতিবেদনে হ্রদের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ৯০ জন যাত্রী বহনের সক্ষমতার বিপরীতে দুর্ঘটনার সময় ফেরিটিতে প্রায় ১২০ জন ছিলেন। যাত্রীদের মধ্যে ১২টি শিশু ছিল। ফেরিটি ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পানিতে একাধিক মরদেহ ভাসতে দেখা যায় বলে জানান এক প্রত্যক্ষদর্শী।

জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানিয়েছে, নিবন্ধিত টিকিট বিক্রির হিসাব অনুযায়ী ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন। এর বাইরে টিকিট কেনার বয়সসীমার নিচে থাকা শিশুরাও ফেরিটিতে থাকতে পারে। তবে তাদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) মালিকানাধীন ফেরিটি উত্তরাঞ্চলের কারিবা শহর থেকে বিভিন্ন দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে যাত্রী পারাপারে ব্যবহৃত হতো।

দুর্ঘটনার সময় বৈরী আবহাওয়া বিরাজ করছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ফেরিটি ঠিক কী কারণে ডুবে গেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

তথ্য সূত্র: বিবিসি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com