সর্বশেষ
ব্রেসওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ৮৭ রানের জয় ব্রডগেজ সম্প্রসারণের পর পঞ্চগড়-কক্সবাজার সরাসরি ট্রেন চালুর পরিকল্পনা পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, দগ্ধ ৩ টঙ্গীতে তুরাগে উদ্ধার হওয়া তাহসিফের মোটরসাইকেল, রহস্য উদঘাটনে পিবিআই গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাকশ্রমিক নিহত, আহত ২ বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, তবে সংঘাত চায় না মস্কো: পুতিন ৫ হাজারের বেশি সংস্থার আড়ালে ইরানের সামরিক বাণিজ্য, যেভাবে ফাঁকি দিচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা বাবুগঞ্জে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাথমিক বৃত্তিতে নতুন হারে টাকা, কার্যকর ২০২৬ থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২১ পিএম

প্রাথমিক বৃত্তিতে নতুন হারে টাকা, কার্যকর ২০২৬ থেকে

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এ হার ২০২৬ সাল থেকে পরবর্তী তিন বছর কার্যকর থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে পাবে। পাশাপাশি উভয় শ্রেণির শিক্ষার্থীদের বছরে এককালীন ২২৫ টাকা দেওয়া হবে।

গত ২৫ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর এ হারে বৃত্তি দেওয়া হবে।

বৃত্তি পেতে শিক্ষার্থীদের সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি বজায় রাখতে হবে। বৃত্তিপ্রাপ্তরা যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগও পাবে।

বৃত্তির অর্থ জিটুপি (G2P) বা ইএফটি (EFT) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এজন্য অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীর নামে হিসাব খুলতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বৃত্তির অর্থ সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন অর্থাৎ প্রতিবছরের ৩০ জুনের মধ্যে উত্তোলন করতে হবে।

এ ছাড়া বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো ধরনের ভুল বা ত্রুটি ধরা পড়লে তা সংশোধন, বাতিল কিংবা পুনর্বণ্টনের ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে থাকবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com