ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪১ পিএম

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে একের পর এক হামলা ও সংঘাতের জেরে বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০৮ ডলার ছাড়িয়েছে।
ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য ১.০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, মার্কিন অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩.৪৫ ডলারে লেনদেন হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা বাড়তে থাকায় দীর্ঘমেয়াদে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে মে মাসের মাঝামাঝির পর প্রথমবারের মতো ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই আন্তর্জাতিক বেঞ্চমার্কের দামই টানা এক সপ্তাহ ১০০ ডলারের ওপরে থাকার পথে রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উভয় বেঞ্চমার্কের দামই ৬ শতাংশের বেশি বেড়েছে।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের অব্যাহত হামলার কারণে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহে সম্ভাব্য দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কাই তেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ।
সূত্র: আল-জাজিরা



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত