সর্বশেষ
‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে তুলে ধরবেন ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন বিশ্বনেতাদের পাতে ভারতের নিরামিষের বাহার, ব্রিকস সম্মেলনে মেন্যুতে যা যা ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলা, হুথির হুঁশিয়ারি—‘শাস্তি আসছে’ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ

‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৭ পিএম

‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান

সংগৃহীত ছবি

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’ ফিরছে তৃতীয় সিজন নিয়ে। নতুন গল্প, নতুন পরিচালক—তবে পুরোনো জনপ্রিয়তার সঙ্গে যোগসূত্রও থাকছে। আর সেই যোগসূত্রের অন্যতম ‘আমি বকুলপুরের রানী’ গানটি এবারও শোনা যাবে কোনালের কণ্ঠে।

প্রথম দুই সিজনে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। এবার নতুন সংগীতায়োজনে তৃতীয় সিজনের জন্যও গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

গত শনিবার রাজধানীর মগবাজারের ফোকাস স্টুডিওতে গানটির রেকর্ডিং করেন কোনাল। এ সময় নাটকটির পরিচালক হাসান রেজাউলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গানটির কথা লিখেছেন আশিক বন্ধু।

গানটি নিয়ে কোনাল বলেন, ‘এই টাইটেল গানটি ইতোমধ্যে দর্শকের পছন্দের তালিকায় উঠে আসায় আমি মুগ্ধ। তাই আবারও এর সঙ্গে নতুন করে যুক্ত হলাম। আশা করি, এবারও শ্রোতাদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পাব।’

দীপ্ত টিভির এই জনপ্রিয় ধারাবাহিকের প্রথম দুই সিজন পরিচালনা করেছিলেন কায়সার আহমেদ। তৃতীয় সিজনে পরিচালনার দায়িত্ব নিয়েছেন হাসান রেজাউল। তবে পরিচালক বদলালেও গল্পের রচয়িতা হিসেবে থাকছেন আহমেদ শাহাবুদ্দীন।

করোনাভাইরাস মহামারির কারণে ‘বকুলপুর’-এর প্রথম সিজন শেষ হয়েছিল ২৬৪ পর্বে। এরপর ২০২২ সালে শুরু হয় দ্বিতীয় সিজন। দীর্ঘ এ সিজনের পর্দা নামে ২০২৪ সালে, ৭৮৮ পর্ব প্রচারের মধ্য দিয়ে।

তৃতীয় সিজনে আবারও উঠে আসবে গ্রামের জীবন ও নানা টানাপোড়েনের গল্প। প্রেম-ভালোবাসা, পারিবারিক সংকট ও গ্রামের রাজনীতির পাশাপাশি এবার যুক্ত হচ্ছে নতুন অনুষঙ্গ—যাত্রাপালা।

পরিচালক হাসান রেজাউল বলেন, ‘গানটির প্রতি সুবিচার কোনালই করতে পারবেন। তাই আমরা অন্য কাউকে ভাবিনি।’

তিনি জানান, নতুন সিজনেও দর্শক গ্রামের আবহে নানা সম্পর্ক ও সংকটের গল্প পাবেন। এর সঙ্গে যাত্রাপালার সংযোজন ধারাবাহিকটির গল্পে নতুন মাত্রা যোগ করবে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com