সর্বশেষ
আলাদিনের চেরাগ বিএডিসির উপ-সহকারী পরিচালকের ঘরে ! নুন আনতে পান্তা ফুরানো সেই দেলোয়ার এখন শতকোটি টাকার মালিক! ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ডাকোটা জনসন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩:২৫ পিএম

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ডাকোটা জনসন

ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। তার সঙ্গে কাউকে প্রকাশ্যে দেখা গেলেই কিংবা কারও সঙ্গে ছবি প্রকাশিত হলেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন তিনি। তবে এসব গুঞ্জনের প্রতিটি নিয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেন না অভিনেত্রী।

সম্প্রতি ‘ভোগ’-এর ‘দ্য রান থ্রু’ পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে ডাকোটা বলেন, নিজের ম্যানেজার কিংবা আইনজীবীর সঙ্গে রাতের খাবার খেতে গেলেও কখনো কখনো সেটিকে ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে’—এমন খবর হিসেবে প্রকাশ করা হয়।

তার মতে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া প্রতিটি গুঞ্জন সত্য না মিথ্যা, তা প্রমাণ করতে গেলে বরং বিষয়টি আরও বেশি আলোচনায় আসে। তাই মানুষ যা বিশ্বাস করতে চায়, সেটাই বিশ্বাস করুক—এমন অবস্থান নিয়েছেন তিনি।

ডাকোটা বলেন, তাকে নিয়ে প্রতিদিনই ইন্টারনেটে নানা ধরনের খবর প্রকাশিত হয়। এর কিছু সত্য হলেও অনেক খবরই ভিত্তিহীন। প্রতিটি খবর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার মতো সময় বা আগ্রহ তার নেই। বরং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই মনোযোগ দিতে চান তিনি।

অনলাইনে তাকে নিয়ে গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে ডাকোটার পরামর্শ, ‘নিজের জীবন নিয়ে ভাবুন।’

এদিকে সম্প্রতি ডাকোটা জনসন ও র‍্যাপার মেশিন গান কেলি (এমজিকে)কে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। টেলর সুইফট ও ট্রাভিস কেলির বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এ আলোচনা শুরু হয়।

এরপর ‘পিপল’-এর এক প্রতিবেদনে একটি সূত্রের বরাতে দাবি করা হয়, ডাকোটা ও এমজিকে কয়েক মাস ধরে গোপনে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। আগে থেকেই তাদের পরিচয় ছিল এবং ওই অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা আরও বাড়ে বলেও দাবি করা হয়েছে।

সূত্রটির দাবি, শুরুতে ডাকোটা ও এমজিকে বন্ধু হিসেবেই যোগাযোগ রাখতেন। পরে নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের যোগাযোগ অব্যাহত থাকে। সম্প্রতি তারা একসঙ্গে আরও বেশি সময় কাটাচ্ছেন বলেও দাবি করা হয়েছে।

তবে এমজেকের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি ডাকোটা জনসন নিজে নিশ্চিত করেননি। বরং ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনে প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থানই জানিয়েছেন তিনি।

এর আগে ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে কোল্ডপ্লে তারকা ক্রিস মার্টিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে আগ্রহী নন ডাকোটা।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com