নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | ১২:২৪ পিএম

ফেনীতে অভিযান চালানোর সময় ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মো. আলমগীর (৪৬) নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ট্রাকচালকও আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। আহত ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, এসআরবির একটি দল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হচ্ছিল। একই সময় আরেকটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়।
তবে ট্রাকটি সংকেত না মেনে কাভার্ডভ্যানকে ধাঅনলাইন নিউজ পোর্টালের উপযোগী ও আকর্ষণীয় স্টাইলে বানাতে হবেক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় রাস্তার বাম পাশে থাকা এসআরবি সদস্য মো. আলমগীরকে চাপা দিয়ে ট্রাকটি পাশের গর্তে পড়ে যায়।
৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে গুরুতর আহত আলমগীর ও ট্রাকচালক মো. সজীবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত সজীব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নোমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত