সর্বশেষ
চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে গাজায় গণহত্যা অব্যাহত, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নতুন অভিযোগ টুপটুপ রেস্তোরাঁয় আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ শিক্ষিকা মুক্তা জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: তারেক রহমান একাদশে ভর্তির আবেদনের শেষ সুযোগ আজ, রাত ৮টায় শেষ হচ্ছে সময় গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে বগুড়ায় আদালত চত্বরে তরুণীকে জোর করে মাইক্রোবাসে তোলার চেষ্টা ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে জিতলেন কোন বিভাগে

সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ২ ক্রুর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | ১১:১৮ এএম

সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ২ ক্রুর

সংগৃহীত ছবি

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।

রোববার এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

বিবৃতিতে বলা হয়, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় এএইচ-৬আই রিকনেসান্স হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এদিকে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি জোটের সংঘাত সাম্প্রতিক সময়ে বেড়েছে। এতে সীমান্তবর্তী নাজরান অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইয়েমেন সংঘাতও নতুন একটি ফ্রন্ট হিসেবে সামনে আসছে।

এর আগে শনিবার ইয়েমেনের হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, সীমান্ত এলাকায় হুতি ঘাঁটিতে হামলায় অংশ নেওয়া একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে তাদের বাহিনী।

তবে হুতিদের এ দাবি প্রত্যাখ্যান করেন সৌদি জোটের মুখপাত্র আল-মালিকি। রোববার এক্সে সারিবদ্ধ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি পোস্ট করে তিনি হুতিদের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

পোস্টে আল-মালিকি মন্তব্য করেন, ‘তোমরা দাবি করছ যে এটিকে গুলি করে নামিয়েছ, কিন্তু খুব শিগগিরই এটি যুদ্ধক্ষেত্রে নামবে।’

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com