সর্বশেষ
আলাদিনের চেরাগ বিএডিসির উপ-সহকারী পরিচালকের ঘরে ! নুন আনতে পান্তা ফুরানো সেই দেলোয়ার এখন শতকোটি টাকার মালিক! ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

‘এক বছর ধরে ছেলের মুখ দেখিনি’, কাঁদতে কাঁদতে জানালেন অভিনেত্রী সোনম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | ১২:০৪ পিএম

‘এক বছর ধরে ছেলের মুখ দেখিনি’, কাঁদতে কাঁদতে জানালেন অভিনেত্রী সোনম

রিয়েলিটি শো ‘রাইজ় অ্যান্ড ফল’-এ নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী সোনম মালিক। সাত বছরের ছেলের সঙ্গে গত এক বছর ধরে দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। সন্তানের থেকে দূরে থাকার যন্ত্রণা সহ-প্রতিযোগী ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানির কাছে তুলে ধরেন সোনম।

অনুষ্ঠানের একটি পর্বে হঠাৎ কান্নায় ভেঙে পড়েন সোনম। তাকে এভাবে কাঁদতে দেখে কারণ জানতে চান কাজল। পরে শোয়ের এক কোণে বসে দুজনের মধ্যে কথা হয়।

সেই সময় নিজের গলায় থাকা লকেটটি কাজলের দিকে এগিয়ে দিয়ে ফিসফিস করে সোনম বলেন, ‘এটা আমার ছেলে।’ বিষয়টি গোপন রাখার অনুরোধও জানান তিনি। এরপর আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমি শুধু ওর জন্যই এখানে এসেছি। কিন্তু আমাকে ওর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। গত এক বছর ধরে ওকে চোখে দেখিনি।’

সোনমের ছেলের বয়স ও সে কোথায় থাকে, তা জানতে চান কাজল। জবাবে অভিনেত্রী জানান, তার ছেলে হরিয়ানায় থাকে এবং তার বয়স সাত বছর। সন্তানের সঙ্গে দীর্ঘদিন দেখা না হওয়ার কষ্টের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় নীরবে তার কথা শোনেন কাজল।

হরিয়ানার মেয়ে সোনম মালিক ভোজপুরি মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে পরিচিতি পান। ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘আরা কে ওথলালি’ গানে পবন সিংহের সঙ্গে কাজের মধ্য দিয়ে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। এরপর ধীরে ধীরে অভিনয়েও নিজের অবস্থান তৈরি করছেন এই অভিনেত্রী।

তবে ছেলের সঙ্গে দেখা করতে না পারার পেছনে কী কারণ রয়েছে কিংবা কে তাকে সন্তানের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছেন, সে বিষয়ে অনুষ্ঠানে বিস্তারিত কিছু জানাননি সোনম।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com