সর্বশেষ
আলাদিনের চেরাগ বিএডিসির উপ-সহকারী পরিচালকের ঘরে ! নুন আনতে পান্তা ফুরানো সেই দেলোয়ার এখন শতকোটি টাকার মালিক! ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ জুন ২০২৬ | ১০:২২ এএম

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের ম্যাচে মাতেউস কুনিয়ার জোড়ো গোলের পর ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ৩-০ ব্যবধানে জয় পায় সেলেসাওরা। এ জয়ে গ্রুপের শীর্ষেও উঠে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলার ২৩তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় ব্রাজিল! ভিনিসিয়ুস জুনিয়রের প্রথম শটটি হাইতির গোলরক্ষক প্রতিহত করেন। ফিরতি বলে হাইতির ডিফেন্ডার হানেস ডেলক্রোয়া ক্লিয়ার করতে গিয়ে বলটি ব্রাজিলের ফরোয়ার্ড মাতেউস কুনিয়ার গায়ে লাগিয়ে ফেলেন। সেখান থেকেই বল জালে জড়িয়ে যায়।

এরপর ৩৬তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন কুনিয়া। ভিনিসিয়ুস জুনিয়রের পাস তাকে দারুণভাবে সামনে বের করে দেয়, আর তিনি দুর্বল বাম পায়ে কোণাকুনি অবস্থান থেকে গোল করতে আরও অনেক কাজ বাকি রেখেছিলেন… কিন্তু অসাধারণ এক ফিনিশিংয়ে তিনি বল জালের ওপরের অংশে জড়িয়ে দেন।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে ভিনিসিয়ুস জুনিয়র। লুকাস পাকেতা হাইতির রক্ষণভাগের মাথার ওপর দিয়ে পাস বাড়ান এবং ভিনিসিয়ুস জুনিয়র গোলের সামনে একা হয়ে যান। রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড় দৌড়ে পেনাল্টি এলাকায় প্রবেশ করে শান্তভাবে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন এবং বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলটি করেন।

বিরতির পর আরও কয়েকটি আক্রমণ চালায় ব্রাজিল। এ সময় হাইতিও বেশ কয়েকটি দারুণ সম্ভাবনা জাগায়। তবে আর কোনো গোল না হলে শেষ অবধি ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর ব্রাজিলজুড়ে শুরু হয়েছে আলোচনা ও উদ্বেগ। অবশেষে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর লক্ষে হাইতির বিপক্ষে এই অসাধারণ জয় পেল।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com