সর্বশেষ
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম চাইলে ১ ঘণ্টার মধ্যে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করতে পারি : ট্রাম্প বাংলাদেশে ইয়াবা আসক্তির মহামারি আমিরাতের ভিসা বাতিল নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানে বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার পরিচয় মিলল দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশির ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা

হোয়াটসঅ্যাপের নতুন আপডেট আইফোন ব্যবহারকারীদের জন্য 

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ৩০ মে ২০২৬ | ২:০৪ পিএম

হোয়াটসঅ্যাপের নতুন আপডেট আইফোন ব্যবহারকারীদের জন্য 

ছবি : সংগৃহীত

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট আনছে হোয়াটসঅ্যাপ। এতে ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইল শেয়ারিং আরও সহজ ও দ্রুত হবে। নতুন এই আপডেটে যোগ হয়েছে আধুনিক ডিজাইনের একটি মিডিয়া অ্যাটাচমেন্ট শিট, যার মাধ্যমে চ্যাট না ছেড়েই দ্রুত সাম্প্রতিক ফাইল পাঠানো যাবে।

জানা গেছে, ফিচারটি হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণ ২৬.১৯.৭৫-এ দেখা গেছে। আপডেটের পর ব্যবহারকারীরা চ্যাটের ‘+’ বাটনে ট্যাপ করলেই নতুন মিডিয়া শেয়ারিং ইন্টারফেস দেখতে পাবেন। স্ক্রিনের ওপরে থাকবে ডকুমেন্ট, ছবি ও লোকেশনসহ বিভিন্ন শেয়ার অপশন এবং নিচে দেখা যাবে সাম্প্রতিক সংরক্ষিত ছবি ও ভিডিওর প্রিভিউ।

এই নতুন ডিজাইনের সবচেয়ে বড় সুবিধা হলো, এখন আর মিডিয়া বাছাই করতে পুরো গ্যালারি খুলতে হবে না। হোয়াটসঅ্যাপ ৪×৪ গ্রিড আকারে সাম্প্রতিক ফাইল দেখাবে, ফলে প্রয়োজনীয় ছবি বা ভিডিও সহজেই খুঁজে পাওয়া যাবে। একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে চ্যাট স্ক্রিন দৃশ্যমান থাকায় কথোপকথনের ধারাবাহিকতাও বজায় থাকবে।

ফাঁস হওয়া স্ক্রিনশট অনুযায়ী, নতুন ইন্টারফেসটি আগের চেয়ে আরও পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব। বিশেষ করে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন এমন ব্যবহারকারীদের জন্য এটি বেশ সুবিধাজনক হতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে সীমিত সংখ্যক আইফোন ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পারফরম্যান্স ও স্থিতিশীলতা যাচাই শেষে ধাপে ধাপে সব আইওএস ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে।

যাদের ফোনে এখনো ফিচারটি আসেনি, তারা অ্যাপল স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করে কিছুদিন অপেক্ষা করতে পারেন। কারণ ধীরে ধীরে সবার জন্য এই আপডেট উন্মুক্ত করা হচ্ছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com