সর্বশেষ
ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১১৪ যাত্রী জীবিত উদ্ধার গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি প্রেমিকাকে গলা কেটে হত্যা, বস্তায় ভরে পাহাড়ে ফেলার পথে রক্তের ফোঁটায় ধরা যুবক নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী শেভরন ছবি তোলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে সংঘর্ষ, আহত ৩৫ ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা, সাবালেঙ্কাকে হারিয়ে বিশ্বসেরাও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার আফ্রিকার মরুভূমিতে, বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে কিয়েভ

ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৭ জুন ২০২৬ | ৮:৫৩ এএম

ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা

ছবি : সংগৃহীত

টেনিস মহাযজ্ঞে দেখা মিলল নতুন এক রানির। প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ১৯ বছর বয়সী রুশকন্যা মিরা আন্দ্রিভা। ৬ জুন (শনিবার) রোলাঁ গারোর ফাইনালে পোল্যান্ডের মায়া চফালিনিয়েস্কাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি উঁচিয়ে ধরলেন এই উদীয়মান তারকা।

ফাইনালের শুরু থেকেই প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি র‍্যাংকিংয়ের আট নম্বরে থাকা আন্দ্রিভা। পোলিশ প্রতিপক্ষ চফালিনিয়েস্কাকে ৬–৩, ৬–২ সেটে হারিয়ে সহজেই শিরোপা নিজের করে নেন তিনি। ফাইনাল শুরুর আগেই ফেবারিট হিসেবে কোর্টে নেমেছিলেন এই রুশ তরুণী। মাত্র ১৫ বছর বয়সে প্রথম ডব্লিউটিএ ট্যুর ম্যাচ জেতা আন্দ্রিভা ইতিমধ্যেই ৫টি ডব্লিউটিএ শিরোপা নিজের ঝুলিতে পুরেছেন। এছাড়া এর আগে উইম্বলডনের চতুর্থ রাউন্ডেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

অন্যদিকে, ১১৪ নম্বর র‍্যাংকিং নিয়ে এবারের ফ্রেঞ্চ ওপেন শুরু করেছিলেন মায়া চফালিনিয়েস্কা। প্যারিসে আসার আগে খেলা ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মাত্র ২টিতে কোয়ালিফাই করতে পারা এই পোলিশ খেলোয়াড়কে এবারও বাছাইপর্বের বৈতরণী পার হয়ে মূল পর্বে আসতে হয়েছিল। বাছাইপর্ব থেকে স্বপ্নের মতো পথ পাড়ি দিয়ে ফাইনালে উঠলেও, শেষ পর্যন্ত ফেবারিট আন্দ্রিভার পারফরম্যান্সের সামনে আর পেরে ওঠেননি তিনি।

ফ্রেঞ্চ ওপেনের ট্রফি হাতে মিরা আন্দ্রিভা বলেন, আমি যখন অনেক অনেক ছোট, তখন থেকেই টিভিতে রোঁলা গারোর খেলা দেখছি। এই টুর্নামেন্ট জেতা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। আমি বিশ্বাসই করতে পারছি না যে এখন আমি এই ট্রফিটা নিজের হাতে ধরে আছি!

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com