সর্বশেষ
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এমির লাল গালিচায় সেলেনার রাজকীয় ঝলক, আড়ালে বিদায়ের সুর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে মিলতে পারে ছাড় ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪২ এএম

যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত

ফাইল ছবি

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেও দেশটি থেকে পুরোপুরি সরে যাবে না যুক্তরাষ্ট্র—এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইরানের তেলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

রোববার আয়ারল্যান্ড সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চলতি বছরের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান হতে পারে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষে ইরান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহার না-ও হতে পারে। বরং সেখানে মার্কিন উপস্থিতি বজায় রেখে দেশটির তেলের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে ওয়াশিংটন।

এ প্রসঙ্গে ভেনেজুয়েলার উদাহরণ টানেন ট্রাম্প। তাঁর দাবি, ভেনেজুয়েলার বিপুল তেল মজুতের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে পাওয়া রাজস্ব দিয়ে যুদ্ধের ব্যয় বহুগুণে উঠে এসেছে বলেও দাবি করেন তিনি।

আয়ারল্যান্ড সফরের সময় আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি আবারও ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ‘খুব দ্রুত’ কমে যাবে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়ছে আন্তর্জাতিক তেলবাজারেও। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম বাড়তে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি বলেন, তিনি কেবল ‘সঠিক চুক্তি’ করতে চান। ‘ভালো নয়’—এমন কোনো চুক্তিতে যেতে তিনি রাজি নন।

ইরান বারবার শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে তেহরান এর আগে এ দাবি নাকচ করেছে।

যুদ্ধ-পরবর্তী সময়ে ইরানে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান থেকে চলে আসবে। তবে ভেনেজুয়েলার মতো সেখানে অবস্থান বজায় রেখে তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

ট্রাম্পের ভাষায়, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে চলে আসব। তবে ভেনেজুয়েলার মতো সেখানে অবস্থান করে তেল নিজেদের দখলে রাখার সিদ্ধান্ত নিলে বিষয়টি আলাদা।’

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com