সর্বশেষ
আলাদিনের চেরাগ বিএডিসির উপ-সহকারী পরিচালকের ঘরে ! নুন আনতে পান্তা ফুরানো সেই দেলোয়ার এখন শতকোটি টাকার মালিক! ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে : রোনালদো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৪ জুন ২০২৬ | ৯:১৪ এএম

ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে : রোনালদো

ছবি : সংগৃহীত

প্রায় দুই দশকের ফুটবল ক্যারিয়ারে কখনও বড় টুর্নামেন্টে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও পর্তুগাল। তাই জাতীয় দলের হয়ে দুই সুপারস্টারের মুখোমুখি দ্বৈরথ দেখা যায়নি কখনও। সেই সম্ভাবনা এবার দেখা দিয়েছে চলতি বিশ্বকাপে।

বেশ কিছু সমীকরণ মিলে গেলে এবারের ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০০৬ সালের সেমি-ফাইনালিস্ট পর্তুগালের। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর মতে, এমন কিছু হলে সেটি দারুণ ব্যাপার হবে।

হিউস্টনে মঙ্গলবার রাতে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠে গেছে পর্তুগাল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও পর্তুগাল শীর্ষে থেকেই নকআউটে উঠতে পারলে এবং দুই দলই শেষ ৩২ ও শেষ ১৬ ম্যাচ জিতলে কোয়ার্টারে দেখা হয়ে যেতে পারে তাদের।

উজবেকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই কথাই মনে করিয়ে দেওয়া হয় রোনালদোকে। উত্তরে মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনাকে স্বাগত জানান পর্তুগিজ সুপারস্টার। আমি জানি না, এই প্রশ্নের উত্তর কীভাবে দেব। তবে হ্যাঁ, এটি (মেসি ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়া) দারুণ ব্যাপার হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আজকের ম্যাচ এবং জয় পাওয়া। এখন সামনে যা আছে, তার জন্য আমরা প্রস্তুত। মূল লক্ষ্য ছিল গ্রুপ পর্ব উৎরে যাওয়া, আমরা সেটি করেছি।

নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে তেমন ভালো করতে পারেনি পর্তুগাল। শুরুতে গোল করলেও, শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আর ম্যাচ শেষে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় রোনালদো ও পর্তুগালের।

উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ের পর রোনালদো বললেন, বেশ কঠিন সময় ছিল সবশেষ সপ্তাহ। ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে। আমি জানতাম আমার সতীর্থরাও সাহায্য করবে। এটি একটি কঠিন সপ্তাহ ছিল, অন্ধকারাচ্ছন্ন সপ্তাহ। মনে হচ্ছিল আমি যেন ফুটবল থেকেই অবসর নিয়ে ফেলেছি।

আমি কখনও হাল ছাড়িনি, যেটা আমি সবসময়ই করি। কারণ অন্য যেকোনো কিছুর চেয়ে আমি কঠোর পরিশ্রমে বেশি বিশ্বাসী। এটা কঠিন ছিল, আমাকে স্বীকার করতেই হবে, কিন্তু আমরা ফিরে এসেছি। আগামী রোববার ভোরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com