সর্বশেষ
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এমির লাল গালিচায় সেলেনার রাজকীয় ঝলক, আড়ালে বিদায়ের সুর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে মিলতে পারে ছাড় ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

৯৮১ দিন পর মাঠে নেমেই রেকর্ড স্পর্শ নেইমারের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ জুন ২০২৬ | ৯:৪৯ এএম

৯৮১ দিন পর মাঠে নেমেই রেকর্ড স্পর্শ নেইমারের

ছবি : সংগৃহীত

ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। অবশেষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামলেন এই তারকা ফরোয়ার্ড।

২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে খেললেন তিনি। আর মাঠে নেমেই কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে ভাগ বসালেন নেইমার।

সেলেসাওদের ফুটবল ইতিহাসে এই তিন খেলোয়াড়ই ব্রাজিলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘১০ নম্বর’ জার্সি পরে বিশ্বকাপে সবচেয়ে বেশি (১৪টি) ম্যাচ খেলার কীর্তি গড়লেন। চার বিশ্বকাপে অংশ নিয়ে পেলে ১৪টি ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন। রিভালদো দুটি বিশ্বকাপ আসরে এবং নেইমার তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে এসে এই মাইলফলক স্পর্শ করলেন। নেইমার ২০১৪ বিশ্বকাপে ৫টি, ২০১৮ বিশ্বকাপে ৫টি, ২০২২ বিশ্বকাপে ৩টি এবং চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ১টি ম্যাচ খেলেছেন।

ডান পায়ের কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পর নেইমার ৭৫ মিনিটে মাঠে নামেন। মরক্কো ও হাইতির বিপক্ষে কোনো খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি পরতে দেখা যায়নি। শেষবার ব্রাজিল টানা তিন ম্যাচ ১০ নম্বর জার্সি ছাড়া খেলেছিল ১৯৬২ সালে, চেকোস্লোভাকিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে পেলে ইনজুরি পাওয়ার পর আর ফেরেননি।

এ নিয়ে সিনিয়র দলের ১০ নম্বর জার্সিতে ৯৮ ম্যাচ খেললেন নেইমার। তার উপরে কেবল পেলে, ১০৫ ম্যাচ। ১০ নম্বর জার্সিতে নেইমার ১০০তম ম্যাচ খেলতে পারেন নকআউটেই।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com