সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এমির লাল গালিচায় সেলেনার রাজকীয় ঝলক, আড়ালে বিদায়ের সুর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে মিলতে পারে ছাড় ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর, আহ্বান চলচ্চিত্র সৌদিতে হুতিদের ধারাবাহিক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা

এবারের বিশ্বকাপই নেইমারের শেষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ | ১০:৫৬ এএম

এবারের বিশ্বকাপই নেইমারের শেষ

ছবি : সংগৃহীত

বিষয়টা অনেকটা নিশ্চিতই ছিল। এবারের বিশ্বকাপই নেইমারের শেষ। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের অকাল বিদায়ের পর ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ঘোষণাটা দিয়েই দিয়েছেন তিনি।

নরওয়ের বিপক্ষে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

এভাবেই ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের পথচলার সমাপ্তি ঘটল। দলটির হয়ে ৮০ গোল করেছেন তিনি। যা দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলে রেকর্ড। ২০২২ বিশ্বকাপে পেলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ৮০তম গোলের পর বিদায়ের ক্ষণ চলে এল তার।

যে স্বপ্ন নিয়ে সেলেসাও জার্সিটি গায়ে চড়িয়েছিলেন নেইমার, সেটা পূরণ হয়নি। বিশ্বকাপ জেতা হয়নি তার। তবে একেবারে খালি হাতেও তিনি যাচ্ছেন না। ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছেন তিনি, সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তিনিই জিতেছিলেন।

কোপা আমেরিকায় তার সর্বোচ্চ অর্জন ফাইনাল খেলা। ২০২১ সালের আসরে সেবার ব্রাজিল হেরেছিল আর্জেন্টিনার কাছে।

আর বিশ্বকাপে তিনি তার দলকে সেমিফাইনালে খেলতে দেখেছেন বটে, কিন্তু সে ম্যাচে তিনি খেলতে পারেননি। তার পরের দুই আসরে তিনি তার দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এবার শেষ ষোলয় শেষ হলো তার যাত্রা। সঙ্গে সঙ্গে যবনিকাপতন হলো তার ব্রাজিল ক্যারিয়ারেরও।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com