সর্বশেষ
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম চাইলে ১ ঘণ্টার মধ্যে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করতে পারি : ট্রাম্প বাংলাদেশে ইয়াবা আসক্তির মহামারি আমিরাতের ভিসা বাতিল নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানে বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার পরিচয় মিলল দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশির ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা

সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে : আখতার হোসেন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | ১১:২৭ এএম

সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে : আখতার হোসেন

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। রোববার (২৬ জুলাই) জাতীয় ছাত্রশক্তি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখার আয়োজনে ‘জুলাই স্মরণে আলোচনা সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনের পর ছাত্রনেতারা একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি। যদি তা করা হতো, তাহলে দেশের রাজনৈতিক ইতিহাস ভিন্নভাবে লেখা হতে পারত। এরপরও আমরা বসে থাকিনি। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে গেছি।

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে শাহাবুদ্দিন তার শপথ ভঙ্গ করেছেন এবং গণহত্যার সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে শাহাবুদ্দিন পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। একবার তিনি বলেছেন পদত্যাগপত্র পেয়েছেন, আবার অন্য সময় বলেছেন পাননি। এর মাধ্যমে তিনি জনগণের সঙ্গে মিথ্যাচার করেছেন।

তিনি আরও বলেন, অনেকে সংবিধানের ৫১ নং অনুচ্ছেদের কথা বলছেন যে, রাষ্ট্রপতিকে আইনের আওতায় নিয়ে আসা যায় না। এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। কারণ, রাষ্ট্রপতি পদে যখন তিনি থাকবেন, ঠিক সেই সময়টাতে রাষ্ট্রপতি আকারে তার ফাংশনালিটির জন্য তাকে কোর্টে নিয়ে আসা যায় না। সেই সময়টাতেও যদি সিভিল মামলা হয়, সেটা রাষ্ট্রপতির এগেইনস্টে করা যেতে পারে। এমনকি রাষ্ট্রপতি পদ থেকে যখন কেউ সরে আসেন, তখন কিন্তু তার বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানসহ এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় ইবি ছাত্রশক্তির সদস্য সচিব ইশতেহার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com