সর্বশেষ
আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, দেশজুড়ে নানা কর্মসূচি বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে দংশনে সাপুড়ের মৃত্যু সংস্কারের অভাবে বেহাল সোনারগাঁয়ের মহাসড়ক সংযোগ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তীব্র, গুয়াতেমালায় শতাধিক মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফিফার তদন্ত চলাকালেই নতুন বিতর্কে আর্জেন্টিনা

বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে দংশনে সাপুড়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬ | ৪:৩৪ পিএম

বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে দংশনে সাপুড়ের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া এলাকায় নতুন ধরা বিষধর সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে সেই সাপের দংশনে আজাদুল ইসলাম ঘুটু (৩১) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

নিহত আজাদুল ইসলাম ঘুটু ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন আজাদুল ইসলাম। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা প্রদর্শন করতেন। মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে একটি পাতা খেলায় সাপ প্রদর্শনের পরিকল্পনা ছিল তার। এ উদ্দেশ্যে সোমবার কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে এনে সেটিকে খেলার জন্য প্রশিক্ষণ দিচ্ছিলেন।

প্রশিক্ষণের একপর্যায়ে সাপটি হঠাৎ তাকে দংশন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে বিষ নামানোর জন্য জয়পুরহাটের কালাই উপজেলার শিবসমুদ্র এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেকমো হেদায়েতুল ইসলাম বলেন, সাপে দংশনের পর রোগীকে ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত। সময়মতো চিকিৎসা পেলে অনেক ক্ষেত্রেই সাপে কাটা রোগীর জীবন রক্ষা করা সম্ভব।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com