সর্বশেষ
আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: মনজুর এলাহী পাইকগাছায় নার্সারীতে গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা  হবিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগীর অংশ গ্রহনে মক্কায় ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের দুই নারী ফুটবলার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, বন্দুকধারীর আত্মহত্যা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৮ সিরাজগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রেড ক্রিসেন্টের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ অগাস্ট ২০২৬ | ১০:৪৩ পিএম

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রেড ক্রিসেন্টের আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) জেলা শহরের রেড ক্রিসেন্ট ভবনে জয়পুরহাট ইউনিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রধান।

রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সহ-সভাপতি মো. মতিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিট সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কার্যকরী নির্বাহী কমিটির সদস্য শরিফুল ইসলাম, পারভিন বানু রুলি ও খলিলুর রহমান এবং যুব প্রধান আরাফাত হোসেন। এছাড়া স্থানীয় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা যুব স্বেচ্ছাসেবকদের হাতে একটি প্রজেক্টর তুলে দেন। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com