সর্বশেষ
আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: মনজুর এলাহী পাইকগাছায় নার্সারীতে গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা  হবিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগীর অংশ গ্রহনে মক্কায় ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের দুই নারী ফুটবলার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, বন্দুকধারীর আত্মহত্যা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৮ সিরাজগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মাধবপুরে সোনাই নদীতে ময়লার স্তুপ, দূষণে হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ অগাস্ট ২০২৬ | ১০:৪৯ পিএম

মাধবপুরে সোনাই নদীতে ময়লার স্তুপ, দূষণে হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে নির্বিচারে ময়লা-আবর্জনা ফেলার কারণে নদীটি ভয়াবহ দূষণের কবলে পড়েছে। নদীর তীর ও পানিতে জমে থাকা প্লাস্টিক, পলিথিন, গৃহস্থালির বর্জ্য এবং বাজারের আবর্জনার স্তূপ একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।

স্থানীয়দের অভিযোগ, নদীর আশপাশের কিছু বাসিন্দা ও ব্যবসায়ী প্রতিদিন বিভিন্ন ধরনের বর্জ্য নদীতে ফেলছেন। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং পানির গুণগত মান ক্রমেই অবনতি হচ্ছে। দূষিত পানির কারণে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে।

স্থানীয়দের ভাষ্য, একসময় সোনাই নদী ছিল এ অঞ্চলের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আধার। কিন্তু বর্তমানে দূষণের কারণে নদীতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। একই সঙ্গে নদীর পানির ওপর নির্ভরশীল কৃষক ও সাধারণ মানুষও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

পরিবেশ সচেতন নাগরিকদের মতে, সোনাই নদী রক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং নদীতে বর্জ্য ফেলা বন্ধে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ জরুরি। অন্যথায় ভবিষ্যতে নদীটি আরও ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়তে পারে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ, অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সচেতন মহলের অভিমত, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই পারে সোনাই নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এলাকার এই গুরুত্বপূর্ণ নদী তার পরিবেশগত গুরুত্ব ও অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়বে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com