সর্বশেষ
আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে: মনজুর এলাহী পাইকগাছায় নার্সারীতে গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা  হবিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগীর অংশ গ্রহনে মক্কায় ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের দুই নারী ফুটবলার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, বন্দুকধারীর আত্মহত্যা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৮ সিরাজগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ডিবির অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ অগাস্ট ২০২৬ | ১০:৫৩ পিএম

লালমনিরহাটে ডিবির অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওসমান গনি (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শিয়ালখোয়া বাজার সংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মাদকগুলো জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, শিয়ালখোয়া বাজার এলাকায় নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় একটি ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করেন। একপর্যায়ে ভাঙা মালদ্বী এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে ভ্যানটি আটক করা হয়।

পরে ভ্যানে তল্লাশি চালিয়ে নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার টাকার বেশি।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী জানান, মাদকবাহী ভ্যানটি রংপুরের গঙ্গাচড়া এলাকার দিকে যাচ্ছিল। ধাওয়া করে ভ্যানসহ চালককে আটক করা হয়। আটক ওসমান গনির বাড়ি আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায়। তিনি ওই এলাকার সাজু মিয়ার ছেলে।

তিনি আরও জানান, এ ঘটনায় ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত ভ্যানটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com