নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অগাস্ট ২০২৬ | ৪:৩৬ পিএম

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় বগুড়া সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা, নামুজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল হোসেন, ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রায়হান, শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক এবং শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যায় এগিয়ে এলে ভবিষ্যতে একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত