ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ৫:৪৬ পিএম

জুলাই মাসের আইসিসি পুরুষ ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। তার সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।
জিম্বাবুয়ের বিপক্ষে জুলাইয়ের সাদা বলের সিরিজে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন তানজিদ। ওয়ানডেতে তিন ম্যাচে ১৫৯ রান করার পর টি-টোয়েন্টিতে আরও ১৪০ রান করেন তিনি। দুই সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই বাঁহাতি ওপেনার।
অন্যদিকে গ্রিভস দুই টেস্টে ২১৫ রান ও ৮ উইকেট নিয়ে নজর কাড়েন। আর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২২৯ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন ব্রুক।
তিনজনের মধ্য থেকে নির্বাচিত হবেন জুলাইয়ের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত