সর্বশেষ
সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, থাকবেন তারেক রহমান মাদক পাচারের অভিযোগে লাইবেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার ইসরায়েলের বসতি পরিকল্পনায় পশ্চিমাদের তীব্র নিন্দা, বাতিলের আহ্বান নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল ইরান অর্থনৈতিক চাপেই ইরান চুক্তিতে বাধ্য হবে: জেডি ভ্যান্স রাজবাড়ীতে রোগীর মৃত্যুর অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি পশ্চিম তীরে ১,২০০ বসতি নির্মাণের উদ্যোগ, ইসরায়েলকে সতর্ক করল পশ্চিমা দেশগুলো ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহত ৭৫৭, পেন্টাগনের তথ্যে অস্বস্তি সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক বিরোধে সব রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ

কাপাসিয়ায় অটোরিকশা চালক খুন, ছেলের মৃত্যুর খবর শুনে মায়েরও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ অগাস্ট ২০২৬ | ১২:৪০ পিএম

কাপাসিয়ায় অটোরিকশা চালক খুন, ছেলের মৃত্যুর খবর শুনে মায়েরও মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আতাউর রহমান আতা মিয়া (৬০) নামে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর-শিমুলতলী সড়কের একটি নির্জন মেঠোপথ থেকে আতা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত আতা মিয়া নরোত্তমপুর বাটনা গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, বৃদ্ধ বয়সেও তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ভাড়ার কথা বলে ছিনতাইকারীরা তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা করছেন স্বজনরা।

আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে ছেলের মৃত্যুর খবর শোনার পর তার বৃদ্ধা মায়েরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। পরপর দুই স্বজনকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com