সর্বশেষ
ইরানি রিয়ালের রেকর্ড পতন, ১ ডলারে মিলছে ২০ লাখ রিয়াল ‘অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে’ ইরান: পেজেশকিয়ান অস্ট্রেলিয়ার কাছে হারেও ফাইনালের স্বপ্ন বেঁচে বাংলাদেশের নুসরাত হত্যা মামলার রায় পড়া শুরু হাইকোর্টে ট্রাম্পের ‘অঙ্গরাজ্যের সুবিধাভোগী’ মন্তব্য, পাল্টা বাণিজ্যযুদ্ধের হুঁশিয়ারি কার্নির মার্কিন সেনাবাহিনীতে ২০২৫ সালে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি সদস্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান গাজায় কবরের জায়গার তীব্র সংকট, পুরোনো কবরেই দাফন হচ্ছে স্বজন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আদমজী ইপিজেডে ফের ৪০ শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৩ অগাস্ট ২০২৬ | ১২:২৪ পিএম

আদমজী ইপিজেডে ফের ৪০ শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিক অসুস্থ ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) সকালে প্রায় ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে দিনের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অসুস্থ শ্রমিকদের কয়েকজনকে বেপজা হাসপাতাল, স্থানীয় আলিফ হাসপাতাল, সুগন্ধা হাসপাতাল ও নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রমিকরা জানান, সকাল ৬টার দিকে কাজে যোগ দেওয়ার পর ৭টার পর থেকে কয়েকজন হঠাৎ অসুস্থতা অনুভব করেন। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে অন্য শ্রমিকদের মধ্যেও অসুস্থতা ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে কর্তৃপক্ষ দ্রুত অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করে। পরে সকাল সাড়ে ৮টার দিকে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন বলেন, শনিবারের মতো রোববারও কাজে যোগ দেওয়ার পর কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থতার সংখ্যা বাড়তে থাকায় কারখানা ছুটি ঘোষণা করা হয়। তবে কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শনিবার দুপুরের পর একই কারখানার শতাধিক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের ছুটি দেওয়া হয়।

টানা দুই দিন একই কারখানায় শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমের কারণে আজও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানাটি দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান ভূঁইয়ার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com