সর্বশেষ
ইরানি রিয়ালের রেকর্ড পতন, ১ ডলারে মিলছে ২০ লাখ রিয়াল ‘অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে’ ইরান: পেজেশকিয়ান অস্ট্রেলিয়ার কাছে হারেও ফাইনালের স্বপ্ন বেঁচে বাংলাদেশের নুসরাত হত্যা মামলার রায় পড়া শুরু হাইকোর্টে ট্রাম্পের ‘অঙ্গরাজ্যের সুবিধাভোগী’ মন্তব্য, পাল্টা বাণিজ্যযুদ্ধের হুঁশিয়ারি কার্নির মার্কিন সেনাবাহিনীতে ২০২৫ সালে যৌন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি সদস্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান গাজায় কবরের জায়গার তীব্র সংকট, পুরোনো কবরেই দাফন হচ্ছে স্বজন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্কিন অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে ‘ভূমিকম্পের মতো’ জবাব: ইরানের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৩ অগাস্ট ২০২৬ | ১২:১২ পিএম

মার্কিন অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে ‘ভূমিকম্পের মতো’ জবাব: ইরানের হুঁশিয়ারি

প্রতিকী ছবি

যুক্তরাষ্ট্রের চলমান ‘অর্থনৈতিক যুদ্ধে’ কোনো দেশ যোগ দিলে তাদের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক বিধিনিষেধ কার্যকরে সহযোগিতা করা যেকোনো দেশকে শত্রু হিসেবে বিবেচনা করবে তেহরান। প্রয়োজনে ওই দেশের স্বার্থে ‘ভূমিকম্পের মতো’ প্রতিক্রিয়া দেখানো হবে।

শনিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, ইরানের ওপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপে কোনো দেশ অংশ নিলে প্রথমে আলোচনার মাধ্যমে তাদের যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকার আহ্বান জানানো হবে। এতে সাড়া না দিলে সামরিক পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট দেশের স্বার্থকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

ইরানের এই হুঁশিয়ারির মধ্যেই কূটনৈতিক পথে ফেরার আহ্বান জানিয়েছে মিসর। শনিবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন। তারা সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরুর ওপর গুরুত্ব দেন।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক চাপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ইরানকে অর্থনৈতিক সহায়তা দেওয়া দেশগুলোকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’র হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও একই সুরে বলেন, ‘আপনি হয় আমাদের সঙ্গে, নয়তো আমাদের বিরুদ্ধে।’ ইরানের তেল রপ্তানির বড় ক্রেতা চীনের কাছ থেকেও সহযোগিতা চেয়েছে ওয়াশিংটন। সোমবার নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণা করার কথা রয়েছে।

নতুন নিষেধাজ্ঞার সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, অন্য দেশের ওপর এ ধরনের ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’র আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরেও পরিস্থিতি উত্তপ্ত। গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। ইরানের দাবি, তাদের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।

তবে বিশেষ অনুমতি নিয়ে ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ।

সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও ফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে কার্যকর সমাধান খোঁজার বিষয়ে আলোচনা হয়েছে।

ফলে একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে নিষেধাজ্ঞা ও পাল্টা অর্থনৈতিক ব্যবস্থার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। হরমুজ প্রণালির অনিশ্চয়তা বিশ্ববাজারেও নতুন চাপ তৈরি করতে পারে।

সূত্র: আল-জাজিরা

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com