নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬ | ৩:০২ পিএম

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক (বিসিবি) ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের (ইউএমসিএইচ) মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
(২৩ আগস্ট) রাজধানীর মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
চুক্তির আওতায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কর্মচারী ও গ্রাহকরা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ মূল্যে চিকিৎসাসেবা পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সেকান্দার, হাসপাতালের হেড অব কর্পোরেট (বিজনেস ডেভেলপমেন্ট) নীতা চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, চুক্তির অংশ হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ইতোমধ্যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে দুই দিনব্যাপী একটি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করছে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত