সর্বশেষ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, প্লাবিত রাঙামাটির বিভিন্ন এলাকা নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার শচীনের রেকর্ড ভাঙার পথে জো রুট, কতটা দূরে ইংলিশ তারকা? কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত; সাপের আতঙ্কে বানভাসি মানুষ সাত বছর পর ভারতে শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নূর মোহাম্মদ ও পাবনার সাঈদা শবনমের দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর হুতিদের থামাতে ইরানকে কড়া বার্তা পাকিস্তানের ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ অগাস্ট ২০২৬ | ৪:২৭ পিএম

দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী

দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়ালে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

রিজভী বলেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়িত হলে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে বিরোধী দলের ব্যর্থতার অভিযোগ নাকচ করে রিজভী বলেন, এটি বিরোধী দলের ঢালাও মন্তব্য। বিভিন্ন আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান সরকারের কার্যক্রমের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ইতিবাচক প্রতিবেদন দিচ্ছে। সরকার বিজ্ঞানসম্মত পদ্ধতি ও পরিসংখ্যানের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সরকার কাজ করছে।

বিএনপির জাতীয় কাউন্সিলের তারিখ নিয়ে প্রশ্নের জবাবে রিজভী বলেন, কাউন্সিলের বিষয়টি নিয়ে দলের নীতি-নির্ধারণী ফোরামে আলোচনা চলছে। তবে দিন, তারিখ ও মাস এখনো চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com