সর্বশেষ
জাভা সাগরে নিখোঁজ জাহাজের ১১৪ যাত্রী জীবিত উদ্ধার গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি প্রেমিকাকে গলা কেটে হত্যা, বস্তায় ভরে পাহাড়ে ফেলার পথে রক্তের ফোঁটায় ধরা যুবক নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী শেভরন ছবি তোলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে সংঘর্ষ, আহত ৩৫ ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা, সাবালেঙ্কাকে হারিয়ে বিশ্বসেরাও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার আফ্রিকার মরুভূমিতে, বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে কিয়েভ কমলার মালিবুর বাড়িতে অচেনা নারীর অনুপ্রবেশের চেষ্টা, বাড়ল নিরাপত্তা ওমানের সঙ্গে সমঝোতা হলেও খুলছে না হরমুজ, জানাল ইরান চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

ইনজুরি টাইমে জোড়া গোলে অবিশ্বাস্যভাবে হার এড়াল পিএসজি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৬ | ১২:৪২ পিএম

ইনজুরি টাইমে জোড়া গোলে অবিশ্বাস্যভাবে হার এড়াল পিএসজি

ম্যাচের ৯০ মিনিট শেষ। স্কোরবোর্ডে ২-০। পিএসজির হার যেন তখন সময়ের অপেক্ষা। কিন্তু শেষ বাঁশি বাজার আগেই বদলে গেল পুরো ম্যাচের চিত্র। ইনজুরি টাইমে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে লিলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে লিলের মাঠে শুরু থেকেই বেশ চাপে ছিল পিএসজি। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর ইনজুরি টাইমের প্রথম মিনিটে ব্যবধান কমান ভিতিনহা। চার মিনিট পর অধিনায়ক মার্কিনিয়োসের গোলে সমতায় ফেরে পিএসজি।

শেষ মুহূর্তের এই প্রত্যাবর্তনে টানা দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করল পিএসজি। মৌসুমের প্রথম ম্যাচেও রেনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে একই ব্যবধানে ম্যাচ শেষ করেছিল তারা।

দলের এমন লড়াকু মানসিকতায় গর্বিত কোচ লুইস এনরিকে। তার মতে, গত তিন বছরে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়াই পিএসজির অন্যতম বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

এনরিকে বলেন, ‘গত তিন বছর ধরে এটাই এই দলের বৈশিষ্ট্য। সবাই যখন মনে করে আমরা শেষ, তখনই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে।’

লিলের বিপক্ষে জয় পাওয়ার মতো পারফরম্যান্স পিএসজি দেখিয়েছে বলেও মনে করেন এনরিকে। তবে সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতাও স্বীকার করেছেন তিনি।

পিএসজি কোচ বলেন, ‘আমরা এই ফলের চেয়েও বেশি কিছু প্রাপ্য ছিলাম। কিন্তু এটাই ফুটবল। ফুটবল সব সময় ন্যায্য হয় না, গোল করতে হয়। তবে এই এক পয়েন্ট আমরা প্রাপ্য।’

দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশনে পিএসজির শুরুটা অবশ্য প্রত্যাশামতো হয়নি। তবে এনরিকে মনে করিয়ে দিয়েছেন, গত মৌসুমে রেন ও লিলের মাঠে পাওয়া ফলের তুলনায় এবার দুই ম্যাচে দল এক পয়েন্ট বেশি পেয়েছে।

তবে ফল নিয়ে ইতিবাচক থাকার পাশাপাশি দলের উন্নতির প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি। এনরিকের মতে, পিএসজি এখনও সেরা ছন্দে ফিরতে পারেনি।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি ইতিবাচক থাকতে। তবে পরিষ্কারভাবেই আমাদের উন্নতি করতে হবে। আরও ভালো মানের ফুটবল খেলতে হবে। আজ দল শেষ মিনিট পর্যন্ত লড়াই করার সামর্থ্য দেখিয়েছে।’

আগামী শুক্রবার পার্ক দে প্রাঁসে মোনাকোর বিপক্ষে মাঠে নামবে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে লিগে সেটিই হবে তাদের শেষ ম্যাচ।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com