সর্বশেষ
দুই গোলে পিছিয়েও নাপোলিকে হারাল ইন্টার, শেষ মুহূর্তে নায়ক লাউতারো সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা হরমুজে ফের উত্তাপ, মার্কিন জাহাজে হামলার পর অন্য দেশগুলোকেও ইরানের হুঁশিয়ারি ৩৬ হাজার ফুট উচ্চতায় এয়ার ইন্ডিয়ার বিমানে তিন হাইড্রোলিক ব্যবস্থা বিকল, আহত ২৪ বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস একা হাতে মৃতপ্রায় নদী বাঁচিয়ে বিদেশি চাকরির প্রস্তাব পেলেন তরুণ বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪২ পিএম

প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

ফাইল ছবি

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

আদালতে বিদিশার পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মো. মাসুদ মিয়া। তিনি জানান, হাইকোর্টের আদেশের পর বিদিশা সিদ্দিকের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে জামিন চেয়ে আবেদন করলে গত ২ সেপ্টেম্বর তা নামঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির।

হাইকোর্টে সেই আদেশের বিরুদ্ধে জামিন আবেদন করেন বিদিশা।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com