সর্বশেষ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর হুতিদের থামাতে ইরানকে কড়া বার্তা পাকিস্তানের ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ রাজাউল্লাহর খোঁজে গ্রামে কোচ, হাতে ছিল না পাসপোর্ট—ইংল্যান্ডে গিয়ে রুটকে ৪ বলেই ফেরালেন মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, শ্রমিকের অধিকার সুরক্ষায় BMF-এর ১০ দফা দাবি চীনা এআই নিয়ে মার্কিন অভিযোগ ‘মিথ্যা’, পাল্টা কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বেইজিংয়ের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প কানাডার মোটরসাইকেল, অ্যালকোহল ও দুগ্ধপণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চীনা এআই নিয়ে মার্কিন অভিযোগ ‘মিথ্যা’, পাল্টা কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বেইজিংয়ের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | ৭:২১ এএম

চীনা এআই নিয়ে মার্কিন অভিযোগ ‘মিথ্যা’, পাল্টা কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বেইজিংয়ের

সংগৃহীত ছবি

মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল থেকে তথ্য ও প্রযুক্তিগত সক্ষমতা হাতিয়ে নেওয়ার অভিযোগকে ‘মিথ্যা’ ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে চীন। একই সঙ্গে চীনকে কলঙ্কিত করার প্রচেষ্টা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

মাও নিং বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরতাই চীনের এআই উন্নয়নের মূল ভিত্তি। পাশাপাশি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা, যৌথ অবদান ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে উন্মুক্ত আন্তর্জাতিক সহযোগিতাকেও গুরুত্ব দিচ্ছে বেইজিং।

তিনি বলেন, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির উন্নয়ন উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। এ প্রযুক্তির সুফল যেন পুরো মানবজাতি পায়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

মার্কিন ও চীনা নেতাদের মধ্যে অতীতে হওয়া বিভিন্ন সমঝোতার প্রসঙ্গ তুলে মাও নিং ওয়াশিংটনকে ভিত্তিহীন অভিযোগ ও চীনকে কলঙ্কিত করার প্রচেষ্টা বন্ধের আহ্বান জানান। দুই প্রযুক্তি পরাশক্তির মধ্যে বৈরিতা বাড়ানোর পরিবর্তে এআই খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সিআইএসএ, এনএসএ ও এফবিআই যৌথভাবে একটি সাইবার নিরাপত্তা পরামর্শপত্র প্রকাশ করে। এতে অভিযোগ করা হয়, চীনভিত্তিক কয়েকটি এআই কোম্পানি শিল্পপর্যায়ে ‘নলেজ ডিস্টিলেশন’ পদ্ধতি ব্যবহার করে মার্কিন শীর্ষস্থানীয় এআই মডেলগুলোর সক্ষমতা আহরণ করছে।

প্রতিবেদনে ডিপসিক, মুনশট এআই, আলিবাবা, মিনিম্যাক্স, স্টেপফান ও জেডডটএআইয়ের নাম উল্লেখ করা হয়। মার্কিন সংস্থাগুলোর দাবি, ২০২৪ সালের শেষভাগ থেকে সম্ভবত চীনা সরকারের পরোক্ষ সমর্থন বা মদদে এসব প্রতিষ্ঠান ক্লড, জিপিটি, জেমিনি ও গ্রোকের মতো মার্কিন এআই মডেল ব্যবহার করেছে।

এসব মডেলের সঙ্গে লাখ লাখ আলাপচারিতার মাধ্যমে শত শত কোটি ‘টোকেন’ সংগ্রহ করা হয়েছে বলেও দাবি করা হয়। এআইয়ের ভাষা ও তথ্য প্রক্রিয়াকরণের ক্ষুদ্রতম একককে টোকেন বলা হয়।

তবে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা অভিযোগ করে, এআই শিল্পে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই চীনা এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

চীনা বাণিজ্য মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এআইকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র যদি চীনা কোম্পানিগুলোকে দমনের চেষ্টা করে, তাহলে বেইজিংও পাল্টা কঠোর ব্যবস্থা নেবে।

সূত্র: আনাদোলু এজেন্সি, এপি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com