সর্বশেষ
‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে তুলে ধরবেন ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন বিশ্বনেতাদের পাতে ভারতের নিরামিষের বাহার, ব্রিকস সম্মেলনে মেন্যুতে যা যা ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলা, হুথির হুঁশিয়ারি—‘শাস্তি আসছে’ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ

ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৩ পিএম

ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ভেনিসে হামলার ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁর বাবা প্রকৌশলী আমিনুল হকও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ভেনিসে হামলার পর ইতালির পুলিশের সহযোগিতার কথা তুলে ধরে বাঁধন বলেন, তাঁকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। পুলিশ সদস্যরা হোটেলের লবিতে অবস্থান করতেন এবং তিনি বাইরে বের হলে তাঁর সঙ্গেও থাকতেন।

বাঁধন জানান, গত ৮ সেপ্টেম্বর তিনি ইতালির পুলিশের কাছে অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট এলাকার পুলিশ তাঁকে যথেষ্ট সহযোগিতা করেছে উল্লেখ করে তিনি বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার কথাও তুলে ধরেন।

হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেন, অন্যকে আক্রমণ করে শেষ পর্যন্ত তাঁরাই সমস্যায় পড়ছেন। তাঁর দাবি, তাঁকে শুধু দূর থেকে গালাগাল, স্লোগান বা পানি ছোড়া হয়নি; বরং তাঁর গায়ে হাতও তোলা হয়েছে। এ ধরনের বর্বরতা বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

প্রবাসীদের উদ্দেশে বাঁধন বলেন, রাজনৈতিক দলের নেতাদের অডিও বা ভিডিও বার্তায় উসকানি পেয়ে কোনো কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। এতে শেষ পর্যন্ত প্রবাসীদের পরিবারের সদস্যরাই ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি বলেন, প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশে অর্থ পাঠান। তাই তাঁদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত।

গত ৮ সেপ্টেম্বর ইতালিতে হামলার ঘটনায় মামলা করার কথাও জানান বাঁধন। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি।

ভেনিসে কী ঘটেছিল?

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গত সপ্তাহে ইতালি যান বাঁধন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে ছবিটি উৎসবের ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ পুরস্কার অর্জন করে।

৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন।

তাঁর অভিযোগ, তাঁকে পানি ও কোমলপানীয় ছুড়ে মারা হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাঁর হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয়। সে সময় তাঁর ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুসন্তানও সঙ্গে ছিলেন।

বাঁধনের অভিযোগ, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন।

ঘটনার পর দেশের অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী বাঁধনের পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনায় প্রতিবাদ ও সমর্থন জানিয়ে বিভিন্ন বার্তা প্রকাশ করা হয়।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com