সর্বশেষ
অবৈধ টয়লেট্রিজ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার ১ নওগাঁয় সুগন্ধি চাল মজুতের অভিযোগে দুই রাইস মিলকে জরিমানা নদীতে গোসলে নেমে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি রাজবাড়ীতে বাস-মাহিন্দ্র সংঘর্ষে চালক নিহত, একই পরিবারের চারজনসহ আহত ৫ নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে তরুণীর অনশন ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬ দুদক , ডিবি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, চক্রের মূলহোতা কথিত সাংবাদিক আশিক ও রশিদ চক্রকে আইনের আওতায় আনার দাবি

দুদক , ডিবি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, চক্রের মূলহোতা কথিত সাংবাদিক আশিক ও রশিদ চক্রকে আইনের আওতায় আনার দাবি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ১০:০৫ এএম

দুদক , ডিবি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, চক্রের মূলহোতা কথিত সাংবাদিক আশিক ও রশিদ চক্রকে আইনের আওতায় আনার দাবি

ফেসবুক নিউজ পোর্টাল ও বিভিন্ন অনলাইন পত্রিকার আড়ালে একটি চক্র দুদক, ডিজিএফআই, ডিবি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে তথাকথিত সাংবাদিক আশিক ওরফে রবিন ও তার আরেক সহযোগী এম এ রশিদ গং এর চাঁদাবাজি , বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ করায় হুমকিসহ তাদের নানান অপকর্ম ও বিভিন্নভাবে হুমকি ধামকি নানান হয়রানিতে অতিষ্ঠ ও দিশেহারা নগরবাসি ও বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের অসংখ্য কর্মকর্তা কর্মচারী । উক্ত চক্রটি পুলিশের তালিকাভুক্ত অপরাধী হওয়া সত্ত্বেও এই চক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ব্যবস্থা না নেওয়ায় প্রতারক চক্রটি এখন বেপরোয়া । ফেসবুকে অনলাইন নিউজ পোর্টালের আড়ালে চাঁদাবাজি সহ নানান অপকর্ম করছে দীর্ঘদিন ধরে এই চক্রটি । অনুসন্ধানে জানা গেছে রাজধানী ঢাকাসহ
দেশের বিভিন্ন জেলা উপজেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অসংখ্য কর্মকর্তা-কর্মচারী , ব্যবসায়ী ও বৃত্তশালী ব্যক্তিদের টার্গেট করে কখনো সাংবাদিক, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিবি পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তি পরিচয়ে চাঁদাবাজি ও নানান হয়রানির করার গুরুতর অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে। । এদিকে অনুসন্ধানে বিভিন্ন সূত্রে জানা গেছে রাজধানীতে কথিত সাংবাদিক নামধারী প্রতারক চক্রের অন্যতম হোতার নাম আশিক বিশ্বাস ওরফে রবিন পিতা -খোকন দাস , হাসপাতাল রোড, চুয়াডাঙ্গা তার আরেক সহযোগী হলো এম, এ রশিদ পিতা – মৃত গহর আলী, বড় বাজার , চুয়াডাঙ্গা এই দুই কথিত সাংবাদিক নামধারী চাঁদাবাজদের নেতৃত্বে গড়ে ওঠা একটি প্রতারক চক্র মিথ্যা সংবাদ প্রকাশ অতঃপর দুদুকে মামলা করার ভয় দেখিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, বিত্তশালী লোকজন, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে লাখ লাখ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ বহুদিন থেকে । অনুসন্ধানে একাধিক সূত্রে আরো জানা গেছে চক্রটির বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় প্রতারণাসহ চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের খাতায় তারা তালিকাভুক্ত প্রতারক, চাঁদাবাজ। আরো জানা গেছে চক্রটি তাদের প্রতারণার বিভিন্ন কৌশল ও প্রতারণার কার্যক্রমফাঁদ পাতা চক্রের সদস্যরা টার্গেট করা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তার-কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া দুর্নীতির অভিযোগ তৈরি করে পরিচয় গোপন বা ভুয়া পরিচয়ে তারা কখনো দুর্নীতি দমন কমিশন (দুদক), কখনো গোয়েন্দা পুলিশ (ডিবি), আবার কখনো সরকারের উচ্চপদস্থ প্রভাবশালী কর্মকর্তা পরিচয় দিয়ে সাংবাদিকতার অপব্যবহার করে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে নিউজ পোর্টালে মানহানিকর সংবাদ প্রকাশের হুমকি দেয় মোবাইল ফোনে। এরপর শুরু করে টাকা আদায়ের নানান কৌশল । কথিত সাংবাদিক পরিচয়দানকারী আশিক ওরফে রবিন ও তার সহযোগী এম এ রশিদ নিজকে “ক্রাইম নিউজ দুর্নীতির সন্ধানে প্রতিদিন” নামক পত্রিকার সংবাদ কর্মী পরিচয়ে লোকজনকে নানান ভাবে হয়রানি সহ বিভিন্ন অপকর্ম করছে । অনেক ক্ষেত্রে দেখা যায় সম্মান বাঁচাতে এই চক্রের ফাঁদে পড়া ভুক্তভোগী কর্মকর্তারা বাধ্য হয়ে এই চক্রের দাবীকৃত মোটা অংকের টাকা পরিশোধ করেন। কিছু দিন আগে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের কানুনগো বেলাল , এল এ শাখার অফিস সহকারি মিজানুর রহমান ও সার্ভেয়ার মনোয়ার ও চুয়াডাঙ্গা জেলার শহরের কয়েকজন ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা হয়েছে এবং সংবাদ প্রকাশ করার ভয় দেখিয়ে হুমকি প্রদান করে মোটা অংকের টাকা দাবি করে অতঃপর এই চক্রের কথামতো তাদের দাবিতে তো টাকা না দিলে ফেসবুক অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করে মানহানির অপচেষ্টা করতে থাকে। এর সাথে টাকার জন্য ০১৯৬৬১৯৬০৯২ ও ০১৭২১৩২৯০৬১ বিকাশ নাম্বার তারা দিয়ে থাকেন। এই চক্রের দেওয়া মোবাইল নাম্বার গুলোতে বিকাশের অস্বাভাবিক লেনদেনের তথ্য আমাদের হাতে এসেছে। তাদের ব্ল্যাকমেইলের শিকার ভুক্তভোগীরা তাদেরকে অফিসে এসে দেখা করতে বললে তারা নিজকে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে ধরাকে সরা করছে চক্রটি । সম্প্রতি এই চক্রের মূল হোতা আশিক বিশ্বাস ওরফে রবিন ও তার সহযোগী চুয়াডাঙ্গাতে সাংবাদিক ও প্রশাসনের উচ্চ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতে যান । কয়েক মাস পর জামিনে মুক্ত হয়ে আবার পূর্বের কায়দায় শুরু করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন মহলের নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে নানান প্রতারণা । এই চক্রের রোষানলে পরা ভুক্তভোগীদের ক্ষোভ ও দাবি সরকারি-বেসরকারি দপ্তরের সৎ কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তহীনতায় ভুগছেন তাদের জন্য । এই সকল ভুয়া সাংবাদিকদের পরিচয় যাচাইয়ের দাবি উঠেছে। এর সাথে এই প্রতারক চক্রের মূলহোতা আশিক বিশ্বাস ওরফে রবিন ও এম এ রশিদ গং এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার দাবি করেছেন ভুক্তভোগী ও বিভিন্ন মহল। সাংবাদিকতার নামে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণার অভিযোগ উঠা আশিক ওরফে রবিন ও তার সহযোগী এম এ রশিদের উল্লেখিত বিষয়ে বক্তব্য জানতে তাদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে তারা ফোন রিসিভ করেনি ।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com