সর্বশেষ
ব্রেসওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ৮৭ রানের জয় ব্রডগেজ সম্প্রসারণের পর পঞ্চগড়-কক্সবাজার সরাসরি ট্রেন চালুর পরিকল্পনা পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, দগ্ধ ৩ টঙ্গীতে তুরাগে উদ্ধার হওয়া তাহসিফের মোটরসাইকেল, রহস্য উদঘাটনে পিবিআই গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে পোশাকশ্রমিক নিহত, আহত ২ বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া, তবে সংঘাত চায় না মস্কো: পুতিন ৫ হাজারের বেশি সংস্থার আড়ালে ইরানের সামরিক বাণিজ্য, যেভাবে ফাঁকি দিচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা বাবুগঞ্জে ভুয়া চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে না পাকিস্তান!

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৬ | ৩:৫৮ এএম

ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে না পাকিস্তান!

ছবি : সংগৃহীত

পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করবে না। দেশটির এই পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরে চলে আসছে।

শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা জানান। পাকিস্তান দূতাবাসে সাংবাদিকদের সামনে দার নিশ্চিত করেন, ফিলিস্তিন ও গাজার চলমান সংকট নিয়ে ইসলামাবাদের মূল নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তিনি জানান, সপ্তাহের শুরুতে জাতিসংঘে আলোচনার সময়ও এই একই অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। দারের এই বক্তব্য মূলত সেই আহ্বানের সরাসরি জবাব। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না হলে ইসরাইলের ব্যাপারে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান বদলাবে না।’

ফিলিস্তিন ইস্যুর বাইরেও এই বৈঠকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দার জানান, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান যে নীরব কূটনৈতিক ভূমিকা পালন করছে, তার প্রশংসা করেছে আমেরিকা।’

আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও দুই পক্ষ বিস্তারিত কথা বলেছে। তবে মধ্যস্থতার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি দার।

মধ্যস্থতাকারী হিসেবে গোপনীয়তার নিয়মের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘পাকিস্তান আশাবাদী যে তার এই ভূমিকা অঞ্চলে বৃহত্তর শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে পারবে।’

আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে মতপার্থক্য থাকলেও বৈঠক শেষে দুই দেশ সম্পর্ক আরও গভীর করতে একমত হয়েছে। দার জানান, পাকিস্তানের আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করে রুবিও একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব গড়তে গভীর আলোচনা শুরু করতে রাজি হয়েছেন। এই সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে রুবিও চলতি বছরের মধ্যে পাকিস্তানে সরকারি সফরে আসবেন বলেও সম্মত হয়েছেন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com