সর্বশেষ
সিলেট সীমান্তে সাড়ে ১৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ, পালিয়ে গেল কারবারিরা নুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক-ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি তরুণদের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ-ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান ‘জেলার ২’-এর গানে রজনীকান্তের সঙ্গে নেচে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী? তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ১২ মরদেহ উদ্ধার রেনোর দিকে ভয়াবহ দাবানল, ৪২ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ইরানি রিয়ালের রেকর্ড পতন, ১ ডলারে মিলছে ২০ লাখ রিয়াল ‘অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে’ ইরান: পেজেশকিয়ান অস্ট্রেলিয়ার কাছে হারেও ফাইনালের স্বপ্ন বেঁচে বাংলাদেশের

তরুণদের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ-ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৪ অগাস্ট ২০২৬ | ১:০৭ পিএম

তরুণদের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ-ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান

বাংলাদেশ ও ভারতের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে দুই দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় দুই দেশের রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ মেধাবী। দুই দেশের তরুণদের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। এসব আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সবার দায়িত্ব।

তিনি বলেন, সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভালো সড়ক ও বিদ্যুৎ চায়। বাণিজ্যের মাধ্যমে এসব ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। গণতন্ত্রে রাজনৈতিক ইস্যু থাকবেই, তবে সাধারণ মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া কিছুই সম্ভব নয়।

ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক নির্ভরশীলতাই স্থায়ী সমাধানের পথ। বাংলাদেশের উন্নয়নে যেমন ভারতের প্রয়োজন রয়েছে, তেমনি ভারতের উন্নয়নেও বাংলাদেশের প্রয়োজন আছে। এই পারস্পরিক নির্ভরশীলতা দুই দেশের মধ্যে পরিবারের মতো সম্পর্ক গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, অর্থনীতি ও রাজনীতি দুটিই গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষের চাওয়া খুব বেশি নয়; তারা শান্তি চায়। শান্তি থাকলে সমৃদ্ধি আসে। দুই দেশের দায়িত্ব তরুণ প্রজন্মকে শান্তি ও সমৃদ্ধি দেওয়া।

দুই দেশেই তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।

পোশাক খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, “আসুন আমরা ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাই, রাজনীতি তার নিজের পথে চলবে।” সাধারণ মানুষের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা দুই দেশের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ। কেউ বড় বা ছোট নয়, দুই দেশই সমান। এই সমতার ভিত্তিতেই দুই দেশকে এগিয়ে যেতে হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com