সর্বশেষ
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এমির লাল গালিচায় সেলেনার রাজকীয় ঝলক, আড়ালে বিদায়ের সুর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে মিলতে পারে ছাড় ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৯ অগাস্ট ২০২৬ | ১২:৪৮ পিএম

নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে আটকা পড়েছিল ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার পুরো শুটিং ইউনিট। পরিস্থিতি বিবেচনায় শুটিং স্থগিত করে শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরেছেন তারা। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন অপু বিশ্বাস।

অভিনেত্রী জানান, ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। কাকতালীয়ভাবে পরদিন, ২৭ আগস্ট, ওই পথ দিয়েই কাঠমান্ডু ফেরার কথা ছিল ‘শিকার’ সিনেমার ইউনিটের। একদিনের ব্যবধানেই বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পান তারা।

অপু বিশ্বাস বলেন, ‘আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছিই এই দুর্ঘটনা ঘটে। এটা আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল।’

তিনি আরও বলেন, ‘দুর্যোগটি এতটাই ভয়াবহ ছিল যে, ওই রাস্তাটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যাতায়াত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।’

প্রাকৃতিক দুর্যোগের এমন ভয়াবহ পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে অমানবিক উল্লেখ করে অপু বলেন, ‘এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মাঝে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক। তাই আমি পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই। এরপর সবাই নিরাপদে দেশে ফিরে আসি।’

‘শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় কৌতুক অভিনেতা খরাজ মুখার্জি ও শক্তিমান অভিনেতা রজতাভ দত্ত। নেপালে শুটিং চলাকালেই ভয়াবহ বন্যা ও ভূমিধসের খবর ছড়িয়ে পড়ায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা।

শুক্রবার কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ মুখার্জিও সবাইকে আশ্বস্ত করেন, তারা নিরাপদেই দেশে ফিরেছেন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com