সর্বশেষ

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৭ এএম

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬৩

কুমিল্লায় গত ৪৮ ঘণ্টায় ৯৮টি মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬৩ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি জানান, অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com