সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আহত ২ চীনের রপ্তানি স্থগিত, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ানোর খবরে তেলের দাম ঊর্ধ্বমুখী টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ময়মনসিংহে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ মধ্যরাতে মদ্যপ পরিচালকের অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা হুতিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশের মেয়েরা অস্ত্রের ঘাটতি মেটাতে ২৪.৪ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের

সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | ১১:২৪ এএম

সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশের মেয়েরা

এশিয়ান গেমসে নারী হকিতে সিঙ্গাপুরকে হারিয়ে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে আসর শেষ করেছে বাংলার মেয়েরা।

শুক্রবার (২ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে দুই দল। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। তাঁর গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচ জমে ওঠে আরও বেশি। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে যান বাংলাদেশের লিমা আক্তার। ফলে কিছু সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় বাংলাদেশকে।

এই সুযোগ কাজে লাগিয়ে ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান তৌ লি মিন। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

টাইব্রেকারে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে নিজেদের প্রথম এশিয়ান গেমসেই নারী হকিতে নবম স্থান অর্জন করে আসর শেষ করল বাংলাদেশের মেয়েরা।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com