সর্বশেষ
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক সুমন গ্রেপ্তার নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ মেক্সিকোর কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ১০ ডিআইজি পরিচয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বিশ্ব ডাক দিবস আজ ভারত মহাসাগরের নির্জন দ্বীপে ১ লাখ ৮০ হাজারের বেশি বিশালাকার কচ্ছপ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বিপাকে ভারতের ৮ আইটি কোম্পানি, অনিশ্চয়তায় হাজারো কর্মীর গ্রিন কার্ড

গাজীপুরে আবাসিক গ্যাসে হোটেল-রেস্তোরাঁয় রান্না, জরিমানা ৩ লাখ ২৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ | ৩:১৯ পিএম

গাজীপুরে আবাসিক গ্যাসে হোটেল-রেস্তোরাঁয় রান্না, জরিমানা ৩ লাখ ২৫ হাজার টাকা

গাজীপুরে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে হোটেল-রেস্তোরাঁয় রান্না করায় পাঁচটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় তিনটি হোটেল ও রেস্টুরেন্টের সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গাজীপুরের ভূঁইয়া পাড়া, ডুয়েট ছায়াতরু রোড ও শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পার্শ্ববর্তী ভূঁইয়া পাড়া এলাকায় আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করে বিসমিল্লাহ হোটেল-১ ও ২-এর রান্না পরিচালনা করায় দুই ব্যবহারকারীকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ছায়াতরু রোড এলাকায় জান্নাত হোটেলে আবাসিক গ্যাস বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে রান্না করায় দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, শিমুলতলী এলাকায় হান্ডি বিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে রান্না করায় একজন ব্যবহারকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আবাসিক শ্রেণির মোট পাঁচটি দ্বিমুখী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব সংযোগের মোট লোড ছিল ঘণ্টায় ১০৫ ঘনফুট।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com