সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ধানের শীষের বড় জয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ফটিকছড়িতে খালের পাড় কেটে মাটি বিক্রি, ভাঙনঝুঁকিতে বসতঘর-ফসলি জমি কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক ১ মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটা ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসের বিরুদ্ধে অভিযান, ১৮ সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ট্রাম্পের হুঁশিয়ারির পর কানাডার সদস্যপদ প্রস্তাব থেকে সরে এলো ইইউ টঙ্গীবাড়ীতে অনুমোদনহীন মেলার স্টল অপসারণ করল প্রশাসন ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | ১১:৩১ এএম

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।

সারাবো মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস ছামাদ জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com