সর্বশেষ
ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে ভোটে এগিয়ে বিরোধীরা, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় নেতানিয়াহু

গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | ১১:৪৯ এএম

গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে প্রতিবেশীর বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা আনোয়ারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাকে থানায় নেওয়া হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

নিহতের স্বজন তানজিম আহমেদ পুষ্প জানান, বাবাকে হত্যার পর থেকেই আত্মগোপনে ছিল আনোয়ার। পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মোবাইল ফোন চার্জ দিতে প্রতিবেশীর বাড়িতে যায় আনোয়ার। তাকে দেখতে পেয়ে বাড়ির লোকজন স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয় এবং একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদের সঙ্গে বিরোধে জড়ায় আনোয়ার। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবার মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করে সে। এতে আব্দুস সামাদের মৃত্যু হয়।

ঘটনার পর থেকে পালিয়ে ছিল আনোয়ার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com