সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ধানের শীষের বড় জয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ফটিকছড়িতে খালের পাড় কেটে মাটি বিক্রি, ভাঙনঝুঁকিতে বসতঘর-ফসলি জমি কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক ১ মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটা ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসের বিরুদ্ধে অভিযান, ১৮ সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ট্রাম্পের হুঁশিয়ারির পর কানাডার সদস্যপদ প্রস্তাব থেকে সরে এলো ইইউ টঙ্গীবাড়ীতে অনুমোদনহীন মেলার স্টল অপসারণ করল প্রশাসন ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

ফটিকছড়িতে খালের পাড় কেটে মাটি বিক্রি, ভাঙনঝুঁকিতে বসতঘর-ফসলি জমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | ৯:৩৯ পিএম

ফটিকছড়িতে খালের পাড় কেটে মাটি বিক্রি, ভাঙনঝুঁকিতে বসতঘর-ফসলি জমি

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি পনি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে খালের তীরবর্তী বসতঘর ও ফসলি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। মাটি কাটায় বাধা দিতে গিয়ে হুমকির মুখে পড়ার অভিযোগ করেছেন এক বিধবা নারী। এ ঘটনায় অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাঙা পুল গ্রামের হামিদ মেম্বার বাড়ির সামনে খালের পাড় কেটে মাটি সরানো হচ্ছে। গত কয়েকদিন ধরে গাড়িতে করে মাটি অন্যত্র নিয়ে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে খালের পাড় কাটা অব্যাহত থাকলে আসন্ন বর্ষায় বসতঘর ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা।

ভুক্তভোগী বিধবা নারী লিলু আক্তারের অভিযোগ, গত তিনদিন ধরে বালতি মালেক ও রুবেল নামের দুই ব্যক্তি জোরপূর্বক খালের পাড় কেটে মাটি নিয়ে যাচ্ছেন। এতে তার বসতঘর ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাটি কাটায় বাধা দিলে তাকে মারধর ও ক্ষতিসাধনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এ সময় তিনি বলেন, ‘অবৈধ কাজে যারা আমার নাম ব্যবহার করবে, তাদের এক নম্বর আসামি করে মামলা দেবেন।’

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।’ খবর পাওয়ার পরপরই প্রশাসনের টিম কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com