সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ধানের শীষের বড় জয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ফটিকছড়িতে খালের পাড় কেটে মাটি বিক্রি, ভাঙনঝুঁকিতে বসতঘর-ফসলি জমি কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক ১ মেহেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো দুটি ভাটা ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসের বিরুদ্ধে অভিযান, ১৮ সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ট্রাম্পের হুঁশিয়ারির পর কানাডার সদস্যপদ প্রস্তাব থেকে সরে এলো ইইউ টঙ্গীবাড়ীতে অনুমোদনহীন মেলার স্টল অপসারণ করল প্রশাসন ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

১ লাখ ২৮ হাজার ভোটে এগিয়ে ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ধানের শীষের বড় জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | ১০:২৪ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ধানের শীষের বড় জয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ১৮৩টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে মির্জা ফয়সল আমীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দেলাওয়ার হোসেনের চেয়ে ১ লাখ ২৮ হাজার ৭১৫ ভোট বেশি পেয়েছেন মির্জা ফয়সল আমীন।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৫২ শতাংশ।

নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। পাশাপাশি দায়িত্বে ছিলেন নির্বাচন অনুসন্ধান কমিটি এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষকের থাকার কথা ছিল।

উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) আসনটি শূন্য ঘোষণা করে। পরে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com