সর্বশেষ
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্প গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চার যানবাহনের সংঘর্ষে ভ্যানচালক নিহত ১২ ডিসেম্বর ইউপি নির্বাচনের তফসিল, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি গোলরক্ষকের ধাক্কায় মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত ফুটবলার, আইসিইউতে ভর্তি বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের ঐক্যবদ্ধ সমর্থন চাইল বাংলাদেশ ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বড় সিদ্ধান্ত, দূর হলো দীর্ঘদিনের জটিলতা বাবার মৃত্যুশোক জয় করে জিপিএ-৫ লিজার, ব্যাংকার হতে চান রিয়া সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

গোলরক্ষকের ধাক্কায় মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত ফুটবলার, আইসিইউতে ভর্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | ১০:২৮ এএম

গোলরক্ষকের ধাক্কায় মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত ফুটবলার, আইসিইউতে ভর্তি

স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে ভয়াবহ এক ঘটনায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল। প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর মাঠেই অসুস্থ হয়ে পড়েন ৩০ বছর বয়সী এই ফুটবলার। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মাঝমাঠে বল দখলের লড়াইয়ে অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষ হয় দে মিগেলের। এ সময় গোলরক্ষকের আঘাত তাঁর বুকে লাগে। এর পরপরই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি।

এ ঘটনার পরপরই বন্ধ হয়ে যায় ম্যাচ। ১০৮ মিনিটে ২-২ গোলে সমতায় থাকা অবস্থায় খেলা স্থগিত করা হয়। সংঘর্ষের ঘটনায় অ্যান্ডোরার গোলরক্ষক ওওনোকে লাল কার্ড দেখান রেফারি।

টেনেরিফ ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, গুরুতর শারীরিক অবস্থার মধ্যেও দে মিগেল বর্তমানে স্থিতিশীল রয়েছেন। তাঁকে সান্তা ক্রুজের হসপিতাল ইউনিভার্সিতারিও দে নুয়েস্ত্রা সেনিওরা দে কান্দেলারিয়ার নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

এদিকে এই ফুটবলারের দ্রুত সুস্থতা কামনা করেছে স্পেনের ফুটবল ফেডারেশনসহ দেশটির প্রথম বিভাগের কয়েকটি ক্লাব।

২০১৫ সালে লেগানেস ‘বি’ দলের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় দে মিগেলের। এরপর স্পেনের আরও আটটি ক্লাবে খেলেছেন তিনি। গত বছর টেনেরিফে যোগ দেন এই ফরোয়ার্ড।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com