সর্বশেষ
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এমির লাল গালিচায় সেলেনার রাজকীয় ঝলক, আড়ালে বিদায়ের সুর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে মিলতে পারে ছাড় ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

দেশে নিবন্ধিত মোবাইল সিম জনসংখ্যার দ্বিগুণ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৬ | ১০:০১ এএম

দেশে নিবন্ধিত মোবাইল সিম জনসংখ্যার দ্বিগুণ

ছবি : সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বর্তমানে চারটি মোবাইল কোম্পানির বৈধ নিবন্ধিত সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ। ৯ জুন (মঙ্গলবার) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা চারটি। এগুলো হলো- টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এসব কোম্পানির বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যাই ৩২ কোটি ৮২ লাখ।

আর রংপুর-৩ আসনের সংসদ-সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ডাক বিভাগের সেবা বাড়ানোর লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস বা পোস্ট পিকাপ পয়েন্ট স্থাপনের বিষয়ে পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ই-কমার্স ও এফ-কমার্স খাতকে সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ১৪টি ফুল ফিলমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহণ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।’

নরসিংদী-৫ আসনের সংসদ-সদস্য মো. আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘সরকারের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত ৫৫টি স্টার্টআপ বিনিয়োগের জন্য অনুমোদন পেয়েছে। তবে যাচাই-বাছাই ও বিনিয়োগের শর্ত নিয়ে মতানৈক্যের কারণে ১৯টি স্টার্টআপের বিনিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। চ‚ড়ান্তভাবে ৩৬টি প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।’

মন্ত্রী জানান, চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত ৩৬টি প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগ পাওয়া উলে­খযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- চালডাল লিমিটেড, টেন মিনিট স্কুল লিমিটেড, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড এবং ট্যুর বুকিং বাংলাদেশ লিমিটেড।

নওগাঁ-৫ আসনের সংসদ-সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ফোরজি প্রযুক্তির প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশে ফাইভজি প্রযুক্তির বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে ঢাকা শহরের বিমানবন্দর, রেলস্টেশন এবং গুরুত্বপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকাসহ প্রায় ৪০টি পয়েন্টে এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও সিলেটসহ বিভাগীয় পর্যায়ে দেশের প্রায় ৪০০টির বেশি স্থানে সীমিত পরিসরে ফাইভজি সেবা চালু রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com