সর্বশেষ
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে যা বলল এইচআরডব্লিউ ভারত বা যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম চাইলে ১ ঘণ্টার মধ্যে ইরানের সেতু-বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করতে পারি : ট্রাম্প বাংলাদেশে ইয়াবা আসক্তির মহামারি আমিরাতের ভিসা বাতিল নিয়ে উদ্বেগ, কারণ অনুসন্ধানে বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রোনালদো-মেসিকে ছাড়িয়েও গেছেন ইয়ামাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার পরিচয় মিলল দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশির ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৯৭৫ কোটি টাকা

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০২ জুন ২০২৬ | ৪:৩৫ এএম

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গ্যাসের সিলিন্ডার ভর্তি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী নুরজাহান বেগম, তার ছেলে আরিফ হাসান, রাকিব হোসেন, আয়েশা বেগম ও প্রাইভেট কারের চালক (অজ্ঞাত)। নিহতদের গ্রামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি প্রাইভেটকারে একই পরিবারের ছয় সদস্য গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এক্সপ্রেসওয়ের কাছে পৌঁছালে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে ঢুকে পড়ে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা এক শিশু ও চালকসহ মোট চারজন নিহত হন।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করেন। আশংকাজনক অবস্থায় আশরাফুল, তাসফীয়া ও রাকিব হোসেন তিনজনকে উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আহত আরো একজন রাকিব হোসেন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় পুলিশ প্রাইভেটকার ও গ্যাসের ট্রাকটি জব্দ করেছে বলে শিবচর হাইওয়ে থানার এসআই নূর আলম জানান।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com