সর্বশেষ
আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, দেশজুড়ে নানা কর্মসূচি বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে দংশনে সাপুড়ের মৃত্যু সংস্কারের অভাবে বেহাল সোনারগাঁয়ের মহাসড়ক সংযোগ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তীব্র, গুয়াতেমালায় শতাধিক মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কার করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফিফার তদন্ত চলাকালেই নতুন বিতর্কে আর্জেন্টিনা

সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬ | ১:৪৭ পিএম

সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে এ রুটে চলাচলকারী কয়েকটি ট্রেন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন।

লাইনচ্যুত ট্রেনের কারণে যমুনা সেতুর পশ্চিম পাড়ের সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এছাড়া এ রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনের চলাচলেও বিঘ্ন ঘটেছে।

রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com