সর্বশেষ
‘বকুলপুরে’ আবারও কোনাল, ফিরছে সেই জনপ্রিয় গান ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে তুলে ধরবেন ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন হোয়াইটওয়াশের ধাক্কায় ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান ভেনিসের হামলা নিয়ে দেশে ফিরে মুখ খুললেন বাঁধন বিশ্বনেতাদের পাতে ভারতের নিরামিষের বাহার, ব্রিকস সম্মেলনে মেন্যুতে যা যা ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলা, হুথির হুঁশিয়ারি—‘শাস্তি আসছে’ বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জোড়া গোল, ৫-০ গোলে উড়ল সান দিয়েগো ইরানের ভয়াবহ হামলায় চীনা স্যাটেলাইট প্রযুক্তি! উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হলেও ইরান ছাড়বে না যুক্তরাষ্ট্র? তেলের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বড় ইঙ্গিত অনলাইন জুয়ার ছোবলে ২ কোটি মানুষ! হাজার কোটি টাকার লেনদেন, বাড়ছে সাইবার অপরাধ

ভাসুরের লাঠির আঘাতে মুরগি আহত, বিচার চাইতে থানায় গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ অগাস্ট ২০২৬ | ১২:২১ পিএম

ভাসুরের লাঠির আঘাতে মুরগি আহত, বিচার চাইতে থানায় গৃহবধূ

সংগৃহীত ছবি

বগুড়ার গাবতলীতে ভাসুরের (স্বামীর বড় ভাই) লাঠির আঘাতে নিজের পালিত মুরগি আহত হওয়ার ঘটনায় বিচার চাইতে থানায় হাজির হয়েছেন শম্পা রানী নামে এক গৃহবধূ। আহত মুরগিটিকেও সঙ্গে নিয়ে থানায় যান তিনি।

শম্পা রানী গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামের বাসিন্দা।

জানা গেছে, শম্পা রানীর একটি ডিমপাড়া মুরগির মাথায় তার ভাসুর লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। এতে মুরগিটি গুরুতর আহত হয়। পরে এর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

কেন এমন করা হলো—জানতে চাইলে তার ভাসুর উল্টো আহত মুরগিটিকে জবাই করে ফেলার কথা বলেন। এতে ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে মুরগিটির সুচিকিৎসা এবং ঘটনার বিচার চেয়ে থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন শম্পা রানী।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূ থানায় এসে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। আমরা মুরগিটির তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে সেটিকে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com