সর্বশেষ
বাঘের খাঁচায় ঝাঁপ, যুক্তরাজ্যে প্রাণ গেল এক ব্যক্তির সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, স্কুলশিক্ষিকা কারাগারে নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ-ইআইবির যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮, হামলাকারীরও মৃত্যু দিল্লির বিক্ষোভ ছড়াল ভারতের বিভিন্ন শহরে, কেজরিওয়াল-মমতাসহ আটক ৪ সাবেক মুখ্যমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সংকট থেকে বাংলাদেশের ছয় শিক্ষা দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, অজ্ঞাত স্থানে নেওয়ার দাবি তৃণমূলের শিগগিরই শেষ হবে ইরান ও ইউক্রেন যুদ্ধ, দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে হারিকেনের তাণ্ডব, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক লালমনিরহাটে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, অজ্ঞাত স্থানে নেওয়ার দাবি তৃণমূলের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ | ৪:১৬ পিএম

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, অজ্ঞাত স্থানে নেওয়ার দাবি তৃণমূলের

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ধর্না কর্মসূচি থেকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আটক করেছে দিল্লি পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে শনিবার তাঁকে ও তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করা হয়।

শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা ব্যানার্জি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধর্না প্রত্যাহার করে সরে যেতে বলে। তবে মমতা ও দলের অন্য নেতারা অবস্থান চালিয়ে গেলে তাঁদের আটক করা হয়।

তৃণমূল কংগ্রেসের দাবি, আটক নেতাদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে উত্তেজনা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টায় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি দেয়নি। এরপরও নির্ধারিত সময়েই বিক্ষোভ শুরুর ঘোষণা দেয় দলটি।

কর্মসূচিতে যোগ দিতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, সৌরভ ও আশুতোষ উড়োজাহাজে মুম্বাই থেকে নয়াদিল্লি আসেন। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাঁদের ফ্লাইট অবতরণ করে। এর পরপরই তাঁদের আটক করা হয়।

বিমান থেকে আটকের ভিডিও লাইভ

বিমান থেকে আটকের সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনাটি সরাসরি সম্প্রচার করেন অভিজিৎ দীপকে। ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের একটি দল বিমানের ভেতরে প্রবেশ করছে। পরে অভিজিৎ দীপকে, সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিমান থেকেই আটক করে নিয়ে যাওয়া হয়।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এর মধ্যেই মমতা ব্যানার্জি ও সিজেপির নেতাকর্মীদের আটকের ঘটনা ঘটে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com