সর্বশেষ
বাঘের খাঁচায় ঝাঁপ, যুক্তরাজ্যে প্রাণ গেল এক ব্যক্তির সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, স্কুলশিক্ষিকা কারাগারে নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ-ইআইবির যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮, হামলাকারীরও মৃত্যু দিল্লির বিক্ষোভ ছড়াল ভারতের বিভিন্ন শহরে, কেজরিওয়াল-মমতাসহ আটক ৪ সাবেক মুখ্যমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সংকট থেকে বাংলাদেশের ছয় শিক্ষা দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, অজ্ঞাত স্থানে নেওয়ার দাবি তৃণমূলের শিগগিরই শেষ হবে ইরান ও ইউক্রেন যুদ্ধ, দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে হারিকেনের তাণ্ডব, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক লালমনিরহাটে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, স্কুলশিক্ষিকা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ | ১২:৩৬ পিএম

সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, স্কুলশিক্ষিকা কারাগারে

বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা সাইবার মামলায় রওনক বিনতে নূর রিপা (৩৫) নামে এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে নগরীর দুর্গাবাড়ির পোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রওনক বিনতে নূর রিপা ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডপাশা গ্রামের নুরুল ইসলাম তালুকদারের মেয়ে। তিনি উপজেলার অনুরাগ দড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) নিবাস চন্দ্র মিস্ত্রি জানান, সাবেক স্বামীর করা সাইবার আইনের মামলায় শনিবার সকালে নগরীর দুর্গাবাড়ির পোল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী মো. হারুন জানান, মামলার আসামি রওনক বিনতে নূর রিপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মহানগর হাকিম আদালতের বিচারক জান্নাতুল মিম।

মামলার বাদী ও রওনকের সাবেক স্বামী মিজানুর রহমানের অভিযোগ, বিচ্ছেদের পরও তাঁর ব্যক্তিগত ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে তাঁকে বিব্রত ও হয়রানি করেন সাবেক স্ত্রী। এ ছাড়া নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কাবিননামায় উল্লেখিত অর্থের চেয়ে বেশি টাকা আদায় করে নেওয়ার অভিযোগও করেন তিনি।

মিজানুর রহমান আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-মীমাংসা হলেও তাঁর সাবেক স্ত্রী আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর স্বজনদের কাছে পাঠান। এতে তিনি মানসিকভাবে হেনস্তার শিকার হন বলে দাবি করেন বাদী।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন মিজানুর রহমান। ট্রাইব্যুনালের নির্দেশে বন্দর থানা মামলাটি নথিভুক্ত করে তদন্ত করছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com