সর্বশেষ
বাঘের খাঁচায় ঝাঁপ, যুক্তরাজ্যে প্রাণ গেল এক ব্যক্তির সাবেক স্বামীর ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, স্কুলশিক্ষিকা কারাগারে নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ-ইআইবির যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮, হামলাকারীরও মৃত্যু দিল্লির বিক্ষোভ ছড়াল ভারতের বিভিন্ন শহরে, কেজরিওয়াল-মমতাসহ আটক ৪ সাবেক মুখ্যমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সংকট থেকে বাংলাদেশের ছয় শিক্ষা দিল্লিতে ধর্না থেকে আটক মমতা ব্যানার্জি, অজ্ঞাত স্থানে নেওয়ার দাবি তৃণমূলের শিগগিরই শেষ হবে ইরান ও ইউক্রেন যুদ্ধ, দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রে হারিকেনের তাণ্ডব, বিদ্যুৎহীন ৬ লাখের বেশি গ্রাহক লালমনিরহাটে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮, হামলাকারীরও মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ | ৬:৫১ এএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ নিহত ৮, হামলাকারীরও মৃত্যু

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীরও মৃত্যু হয়েছে। তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। খবর বিবিসির।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ইরি নিউজ নাও’-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেলে ইরি শহরের একটি রাস্তায় এক ব্যক্তিকে বন্দুক হাতে গুলি চালাতে এবং পরে একটি বাড়িতে প্রবেশ করতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে রাস্তা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এরপর বাড়িটির ভেতরে অবস্থান নেন সন্দেহভাজন বন্দুকধারী। পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং তাঁকে বেরিয়ে আসার নির্দেশ দেয়। এ সময় বাড়ির ভেতর থেকে আরও গুলির শব্দ শোনা যায়।

পরে পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে কয়েকজনের মরদেহের পাশাপাশি সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহও উদ্ধার করে। তাঁর শরীরেও গুলির চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন।

শনিবার মেয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট সবার মৃত্যু হয়েছিল। পুলিশের সঙ্গে দীর্ঘস্থায়ী অচলাবস্থা কিংবা পদক্ষেপ নিতে বিলম্বের কারণে এ প্রাণহানি ঘটেনি।

ইরি পুলিশের প্রধান রিক লোরা বলেন, ‘এখানে যে প্রাণহানি ঘটেছে, তার ভয়াবহতা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের উদ্দেশ্য বা এ-সংক্রান্ত অন্য কোনো বিষয়ে অনুমাননির্ভর মন্তব্য করবে না পুলিশ।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো। তিনি জানান, ইরিতে সংঘটিত এ মর্মান্তিক গণগুলির ঘটনায় তাঁর প্রশাসন পূর্ণ সহযোগিতা দেবে। এ ঘটনায় অঙ্গরাজ্যটির মোট নয়জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

শাপিরো বলেন, ‘এই পরিবারটির জন্য আমার হৃদয় ব্যথিত।’ তিনি আরও জানান, তিনি ও তাঁর স্ত্রী নিহতদের স্বজন এবং ইরি শহরের মানুষের জন্য প্রার্থনা করছেন।

ঘটনার বিস্তারিত জানাতে শনিবার বিকেলে মেয়রের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com